আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৬ মে। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। শুভ রং হালকা হলুদ, কমলা, মেজেন্টা। শুভ রত্ন হিরে, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর, ড. আলাউদ্দিন আল আজাদ, সিগমন্ড ফ্রয়েড। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আজ আপস করতে হতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন
হবে। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে প্রতিপক্ষের কূটচাল ব্যর্থ হতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বৈদেশিক যোগাযোগ
শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফ হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। সৃজনশীল পেশায় সম্মাননা পেতে পারেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত জয়ের মালা আপনার গলাতেই শোভা পাবে।
দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আজ আপনার অনুকূলে থাকবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।