আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৬ মে৷ এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং—হালকা সবুজ, ধূসর, বাদামি। শুভ রত্ন—চায়নিজ জেড, অ্যাকুয়ামেরিন। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা হেনরি ফন্ডা, পিয়ার্স ব্রসনান, ডেবোরা উইঙ্গার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বেকারদের কেউ কেউ ঝঁুকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

শিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রেমের ক্ষেত্রে আজ আগের ব্যর্থতা ঘুচতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের জিনিসটি উপহার দিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।