আপনার রাশিফল
আজ ২৫ মে৷ এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং হালকা সবুজ, বেগুনি, ধুসর। শুভ রত্ন গার্নেট, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব লেখক রবার্ট লুডলাম, মুনতাসীর মামুন, পান্না কায়সার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা আজ ঘুচে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনীতিতে আপনার অবস্থান সুদৃঢ় হবে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রা হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
চাকরিতে কারও কারও কাঙ্ক্ষিত কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। অস্থাবর সম্পত্তির মালিকানা প্রাপ্তির সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুক দেখুন, কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। রাজনীতি থেকে দূরে থাকুন