আপনার রাশিফল

আজ ২৭ মে৷ এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং লাল, সবুজ, মেজেন্টা। শুভ রত্ন রক্তপ্রবাল, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব হেনরি কিসিঞ্জার, ঐতিহাসিক ইবনে খালদুন, অভিনেতা ক্রিস্টোফার লি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে প্রাধান্য দিতে হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্কট রাশির বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন, এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বৈদেশিক যোগাযোগ শুভ। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন কাজের খোঁজ পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভভান হতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। রাজনীতিতে প্রতিপক্ষের কূটচাল ব্যর্থ হতে পারে। আর্থিক লেনদেন শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। যৌথ পরিবারে কোনো কোনো সদস্যের কারণে ভাঙনের সুর বেজে উঠতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কর্মকাণ্ডেরর জন্য প্রশংসিত হতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ।