আপনার রাশিফল
আজ ৪ জুন৷ এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—হালকা সবুজ, আকাশি, মেরুন। শুভ রত্ন—পান্না, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—গায়ক আনোয়ার উদ্দিন খান, চলচ্চিত্রকার বাদল রহমান, অধ্যাপক শাহেদ আলী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে আজ আকস্মিক সুযোগ সৃষ্টি হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যাগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুক দেখুন—কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের আহ্বান আপনাকে সাময়িক বিভ্রান্তিতে ফেলতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।