আপনার রাশিফল

আজ ১০ জুন৷ এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং লালের যেকোনো শেড, মেজেন্টা, বেগুনি। শুভ রত্ন রক্তপ্রবাল, এমিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব কবি ফররুখ আহমেদ, প্রিন্স ফিলিপ, অভিনয়শিল্পী জুডি গারল্যান্ড। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। কর্মস্থলে বসদের কেউ কেউ আপনার কাজের প্রশংসায় আজ পঞ্চমুখ হবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক কর্মকাণ্ডে আজ তেজিভাব বিরাজ করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। পরিবরের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।