আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোমবার। শুভ রং—আকাশি, হালকা সবুজ, মেরুন। শুভ রত্ন—ক্যাটস আই, মুক্তা। বিশিষ্ট ব্যক্তিত্ব—লেখক হেরম্যান হেস, প্যাট্রিক লুমুম্বা, বিজ্ঞানী ড্রাইডেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক লেনদেনে আপনার সুনাম অক্ষুণ² থাকবে। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আজ আপনার অনুকূলে থাকতে পারে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ² থাকতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয় নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। জমি-জমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন পেতে হলে তাঁকে কোনো পছন্দের জিনিস উপহার দিন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উসকে দিতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।