আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৩ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা নীল, বেগুনি, মেরুন। শুভ রত্ন—মুনস্টোন, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাহিত্যিক ফ্রানসৎ কাফকা, খালেদা এদিব চৌধুরী, সংগীতশিল্পী জিনাত রেহানা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে সফল হবেন। জমি-জমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। দূরের যাত্রা শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২২ মে-২১ জুন)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার। মানুষে পরিণত হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। দূরের যত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। পাওনা আদায়ে সফল হবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থান হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।