আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৯ জুলাই।এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা।আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯।গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং: গোলাপি, আকাশি, হালকা সবুজ।শুভ রত্ন: অ্যাকুয়া মেরিন, এমিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব: এডওয়ার্ড হিথ, মরোক্কোর বাদশাহ হাসান, সাংবাদিক প্রশান্ত ঘোষ।এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে নতুন পরিকল্পনা বস্তবায়নের মাধ্যমে লাভবান হবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে।প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন।রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বিদেশযাত্রার ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায় হবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।