আপনার রাশিফল
আজ ১১ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোমবার।শুভ রং—লাল, মেরুন, ধূসর। শুভ রত্ন—রুবি, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা ইয়ুল ব্রাইনার, উইলিয়াম গ্রোভ, বিজ্ঞানী আলেকজান্ডার প্রখোরভ।এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মিথুন (২২ মে—২১ জুন)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
বৈদেশিক যোগাযোগ শুভ। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায় হবে। রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন করুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায় হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। বেকারদের কেউ কেউ ঝঁুকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে কুশলী হোন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় হবে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বৈদেশিক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করলে লাভবান হবেন।