আপনার রাশিফল
আজ ১২ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার।শুভ রং—হালকা নীল, মেরুন, অফ হোয়াইট।শুভ রত্ন—পীত পোখরাজ, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—জুলিয়াস সিজার, কবি পাবলো নেরুদা, নাট্যকার আবদুল্লাহ আল মামুন।এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
কর্মস্থলে প্রতিপক্ষের কূটচাল ব্যর্থ হবে, শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় করতে গিয়ে প্রেমের সূচনা হতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন।
মিথুন (২২ মে—২১ জুন)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে।দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।প্রেমে সাফল্যের দেখা পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুক দেখুন—কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।