আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৬ জুলাই।এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোমবার।শুভ রং—হালকা সবুজ, মেজেন্টা, বাদামি।শুভ রত্ন—ক্যাটস আই, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেত্রী বারবারা স্ট্যানউইক, মার্গারেট ফোর্ড, সরকার কবির উদ্দিন।এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন।

 বৃষ (২১ এপ্রিল—২১ মে)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। তীর্থ ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।

মিথুন (২২ মে—২১ জুন)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডের জন প্রশংসিত হবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

ব্যবসার ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। পারিবারিক দ্বন্দ্বের অবসান ও জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে।দূরের যাত্রা শুভ।