আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৮ জুলাই।এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—হালকা সবুজ. বাদামি, ধূসর। শুভ রত্ন—রক্ত প্রবাল, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—নেলসন ম্যান্ডেলা, নভোচারী জন গ্লেন, নৃত্যশিল্পী শামীম আরা নীপা। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে কুশলী হোন। বেকারদের কেউ কেউ ঝঁুকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে কুশলী হোন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী কারও কারও প্রেমের সূচনা হতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারে।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। রাজনৈতিক তৎপরতা শুরু।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পানেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কোনো আইনি সমসার সমাধান হতে পারে। আর্থিক লেনদেন শুভ।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে কারও পরামর্শ গ্রহণ করে উপকৃত হতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। আজ সোমবার অর্থভাগ্য শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।