আপনার রাশিফল
আজ ২১ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা নীল, সোনালি, মেজেন্টা। শুভ রত্ন—মুনস্টোন, পীত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—আর্নেস্ট হেমিংওয়ে, সাংবাদিক পল রয়টার, গিয়াস কামাল চৌধুরী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে।যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাঁদের জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ক্ষেত্রে ভুল-বাঝাবুঝির অবসান হবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে ঝঁুকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন।ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে ঝঁুকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে।জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেবর)
কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন।আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে।প্রেমের ক্ষেত্রে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে।ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে।দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে যেতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। দূরের যাত্রা শুভ।