আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২৩ জুলাই, ২০১৪ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং: আকাশি, হালকা নীল, মেরুন। শুভ রত্ন: রুবি, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সম্রাট হেইলি সেলামি, রাজনীতিক বাল গঙ্গাধর তিলক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে):
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।
মিথুন (২২ মে-২১ জুন):
বেকারদের কেউ কেউ খণ্ডকালীন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই):
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। পাওনা আদায়ে তৎপর হোন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট):
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর):
নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর):
বৈদেশিক যোগাযোগ শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
কর্মস্থলে সুযোগসন্ধানী হতে পারলে একাধিক সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংশিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।