আপনার রাশিফল

আজ ৩ আগস্ট। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—হলুদ, বাদামি, ধূসর। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী আবদুল মান্নান সৈয়দ, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, সুরকার জয়দেব। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে অসৎ কর্মচারীর মাধ্যমে কোনো গোপন বিষয় প্রতিপক্ষ জেনে যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজি ভাব বিরাজ করবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আর্থিক লেনদেন শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।