আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৫ আগস্ট। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে, আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—হালকা সবুজ, সাদা, বেগুনি। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—গি দ্য মোপাসাঁ, মহাদেব সাহা, নভোচারী নীল আর্মস্ট্রং।এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে তৎপর হোন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক শেষ পর্যন্ত প্রেমে গড়াতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। আর্থিক লেনদেন শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে নতুন সূর্য উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ।