আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ আগস্ট। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—হালকা সবুজ, লালের যেকোনো শেড, বাদামি। শুভ রত্ন—পান্না, রুবি। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাংবাদিক কুলদীপ নায়ার, কবি শহীদ কাদরী, অভিনেতা জসিম। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)
কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল–২১ মে)
দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে।
মিথুন (২২ মে–২১ জুন)
শিকল্পকলাধর্মী কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কোনো কোনো যৌথ পরিবারে সদস্যদের কারণে ভাঙনের সুর বেজে উঠতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন–২২ জুলাই)
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে নতুন সূর্য উঁকি দিতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। স্বাস্থ্য ভালো যাবে।
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিয়ে যেতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায়ে কুশলী হোন। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সাময়িক বিভ্রান্তিতে ফেলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।
কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ প্রাধান্য দিতে হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনীতি থেকে দূরে থাকুন।