আপনার রাশিফল

আজ ১৫ আগস্ট। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং—রূপালি, আকাশি, অফ হোয়াইট। শুভ রত্ন— সম্রাট নেপোলিয়ন, কথাশিল্পী ওয়াল্টার স্কট, কবি আবুল হোসেন। বিশিষ্ট ব্যক্তিত্ব—আলফ্রেড হিচকক, বিজ্ঞানী জর্জ স্টোক, গায়িকা নার্গিস পারভীন। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। অস্থাবর সম্পত্তির মালিকানা প্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে আজ একাধিক সুযোগ কাজে লাগাতে সক্ষম হবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আজ আপনার অনুকূলে থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করার সুযোগ পাবেন। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।