আপনার রাশিফল
আজ ২০ আগস্ট। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—সবুজ, হালকা লাল, আকাশি। শুভ রত্ন—মুন স্টোন, রুবি। বিশিষ্ট ব্যক্তিত্ব—রাজীব গান্ধী, রসায়নবিদ জন জ্যাকব ব্রিজলিলস, প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে কুশলী হোন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বৈদেশিক যোগাযোগ শুভ। কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ² থাকবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনীতিতে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে।