আপনার রাশিফল
আজ ৪ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—হালকা সবুজ, কমলা, সাদা। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা বুলবুল আহমেদ, লাকী ইনাম, সাবিনা ইয়াসমিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১মার্চ-২০এপ্রিল)
বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে নতুন সূর্য উঁকি দিতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১এপ্রিল-২১মে)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিয়ে যেতে পারে।
মিথুন (২২মে-২১জুন)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য প্রশংসিত হবেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২জুন-২২জুলাই)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। আর্থিক লেনদেন শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩জুলাই-২৩আগস্ট)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে।
কন্যা (২৪আগস্ট-২৩সেপ্টেম্বর)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
তুলা (২৪সেপ্টেম্বর-২৩অক্টোবর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা টাকা আদায় হবে। বিভিন্ন পরীক্ষার ফলাফল জেনে শিক্ষার্থীদের কারও কারও মুখে হাসি ফুটতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
বৃশ্চিক (২৪অক্টোবর-২২নভেম্বর)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কর্মস্থলে পদস্থদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার ভয় আছে। আজ কারও কার মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
ধনু (২৩নভেম্বর-২১ডিসেম্বর)
প্রেমের ব্যাপারে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। যানবাহন থেকে সতর্ক থাকুন।
মকর (২২ডিসেম্বর-২০জানুয়ারি)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ভুল-বোঝাবুঝির অবসান হবে।
কুম্ভ (২১জানুয়ারি-১৮ফেব্রুয়ারি)
সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মীন (১৯ফেব্রুয়ারি-২০মার্চ)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।