আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৮ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—নীল, ধূসর, জলপাই সবুজ। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কণ্ঠশিল্পী জিমি রজার্স, আশা ভোঁসলে, লেখক ইমদাদুল হক মিলন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না—কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না। দূরের যাত্রা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২২ মে-২১ জুন)
পরোপকারী হিসেবে আজ আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। এমন কোনো পাওনা আদায় হতে পারে, যার আশা আপনি ছেড়েই দিয়েছিলেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। পরোপকারী হিসেবে আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে আজ নতুন সূর্য উঁকি দিতে পারে। আর্থিক লেনদেন শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারেন। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।