আপনার রাশিফল

আজ ১১ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং গাঢ় সবুজ, আকাশি, মেরুন। শুভ রত্ন পান্না, মুক্তা। বিশিষ্ট ব্যক্তিত্ব জ্যোতির্বিদ স্যার জেমস জিন, ক্রিকেটার লালা অমরনাথ, কথাশিল্পীও হেনরি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
পরিবারের কোনো সদস্য আপনাকে ভুল বোঝাতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। ফেসবুক দেখুন। কারও হেয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ভালো লাগার মানুষটি ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি শুভ। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা আজ ঘুচতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে সুযোগগুলো কাজে লাগাতে পারলে দিনটি আপনার হয়ে উঠতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পাবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।