আপনার রাশিফল

আজ ১৬ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং—নীল, হালকা সবুজ, মেরুন। শুভ রত্ন—অ্যামিথিস্ট, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—চেঙ্গিস খান, অভিনেতা আবুল কাশেম, সংগীত শিল্পী এম এস শুভলক্ষ্মী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে আজ নতুন সূর্য উঁকি দিতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশির বন্ধুদের কেউ কেউ আজ কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ কাজে লাগাতে সক্ষম হবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে আজ নতুন সূর্য উঁকি দিতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক লেনদেন শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে কারও সহযোগিতায় বড় সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। কোনো গোপন শত্রুর মুখোশ খুলে পড়তে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন রাজনৈতিক তৎপরতা শুভ।