আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২১ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং— বেগুনি, হালকা সবুজ, বাদামি। শুভ রত্ন—অ্যামিথিস্ট, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—এইচ জি ওয়েলস, ক্রীড়া ব্যক্তিত্ব আবদুল হামিদ, বিজ্ঞানী ডোনাল্ড গ্রেসার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সাময়িকভাবে বিভ্রান্ত করতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে):
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন):
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই):
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট):
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর):
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। চাকরির জন্য কেউ কেউ বিদেশে আবেদন করে ইতিবাচক সাড়া পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর):
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে বিভিন্ন প্রদর্শনীতে আপনার আঁকা ছবি প্রশংসিত হতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।