আপনার রাশিফল

আজ ২২ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—নীল, বাদামি, মেরুন। শুভ রত্ন—হলদে পোখরাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, ঐতিহাসিক ইবনে খালদুন, গুরু নানক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ সার্বিকভাবে আপনার আয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন):
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সাময়িকভাবে বিভ্রান্ত করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট):
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):
কর্মস্থলে কারও কারও কাজের আজ যথাযথ মূল্যায়ন হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর):
বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থান হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে নতুন সূর্য উঁকি দিতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে মনে সন্দেহ জাগতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। ফেসবুক দেখুন—কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। আর্থিক লেনদেন শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তিদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা গুছতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।