আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১০ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং—লাল, হালকা সবুজ, মেরুন। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী হেনরি ক্যাভেনডিশ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী জহির, আশীষ কুমার লোহ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যানবাহন থেকে সতর্ক থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। ফাটকা ব্যবসায়ে আজ বিনিয়োগ করতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। আজ আপনার অর্থভাগ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে আজ নতুন সূর্য উঁকি দিতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। যানবাহন থেকে সতর্ক থাকুন।