আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১১ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং—সোনালি, তামাটে, গাঢ় সবুজ। শুভ রত্ন—পীত পোখরাজ, গোমেজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—অমিতাভ বচ্চন, জয় প্রকাশ নারায়ণ, বিজ্ঞানী লুইস রিচার্ডসন। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১মার্চ-২০এপ্রিল)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

বৃষ (২১এপ্রিল-২১মে)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আজ অন্যের মতামতকে গুরুত্ব দিতে হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মিথুন (২২মে-২১জুন)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২জুন-২২জুলাই)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।

সিংহ (২৩জুলাই-২৩আগস্ট)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থে্যর প্রতি যত্নবান হোন।

কন্যা (২৪আগস্ট-২৩সেপ্টেম্বর)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। রাজনীতি দূরে থাকুন।

তুলা (২৪সেপ্টেম্বর-২৩অক্টোবর)

ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা নাছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।

বৃশ্চিক (২৪অক্টোবর-২২নভেম্বর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।

ধনু (২৩নভেম্বর-২১ডিসেম্বর)

ব্যবসায়িক যোগাযোগ শুভ। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মকর (২২ডিসেম্বর-২০জানুয়ারি)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনীতিতে আপনার পরিচিতি বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১জানুয়ারি-১৮ফেব্রুয়ারি)

কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

মীন (১৯ফেব্রুয়ারি-২০মার্চ)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।