আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৪ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। শুভ রং—সবুজ, সাদা, মেরুন। শুভ রত্ন—ওপাল, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—জেনারেল আইসেন হাওয়ার, অভিনেতা রজার মুর, লেখক সৈয়দ মুস্তফা সিরাজ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। কর্মস্থলে বসের প্রশংসা পাবেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
দিনের শুরুতে ব্যবসায়ে আর্থিক মন্দাভাব বিরাজ করলেও বেলাশেষে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। কেনাকাটায় লাভবান হবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বেকারদের কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সামাজিক পরিমণ্ডলে পরোপকারী হিসেবে আপনার নাম ছড়িয়ে পড়তে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে আজ একাধিক সুবর্ণ সুযোগ কাজে লাগাতে সক্ষম হবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে দিনটি আপনার হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।