আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ অক্টোবর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। শুভ রং—নীল, তামাটে, বাদামি। শুভ রত্ন—ইন্দ্রনীলা, ল্যাপিস ল্যাজুলি। বিশিষ্ট ব্যক্তিত্ব—রেজা শাহ পাহলভী, শেরেবাংলা এ কে ফজলুল হক, সিরাজ শিকদার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে আজ নতুন সূর্য উঁকি দিতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে।

মিথুন (২২ মে-২১ জুন)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। ফাটকা ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

কর্মস্থলে সুযোগগুলো কাজে লাগাতে পারলে দিনটি আপনার হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রবাসী কারও সহযোগিতায় বিদেশযাত্রা সহজ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ধনুর বন্ধুদের জন্য একটাই পরামর্শ—কর্মস্থলে মাথা গরম করা চলবে না। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

চাকরির জন্য কেউ কেউ বিদেশে আবেদন করে ইতিবাচক সাড়া পেতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে অধ্যয়নের সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।