আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

২৮ অক্টোবর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—হালকা সবুজ, লাল, ধূসর। শুভ রত্ন—রক্তপ্রবাল, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিল গেটস, ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, অস্ত্রনির্মাতা রেমিংটন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে অধস্তন ব্যক্তিদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রা হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
চেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পাবেন। কোনো কোনো সদস্যের আচরণে যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে হতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। আজ আপনার বন্ধুভাগ্য বিশেষ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে আজ নতুন সূর্য উঁকি দিতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।