আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৭ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—আকাশি, হলুদ, বাদামি। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, ক্যাটস্ আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী মাদাম কুরী, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, লিয়ন ট্রটস্কি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে আজ নতুন সূর্য উঁকি দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ভাল লাগার মানুষটি আজ ভালবাসার মানুষে পরিণত হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভাল চাকরি পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কারো কারো বিদেশ যাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কেউ কেউ আজ প্রত্যাশার চেয়েও ভাল চাকরি পেতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের সাফল্যের দেখা পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রবাসী কারো সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে কারো প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। স্বাস্থ্য ভাল যাবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। আপনি একজন সংগীত শিল্পী হয়ে থাকলে আজ এক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।