আপনার রাশিফল

আজ ১০ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ রবি ও মঙ্গলবার। শুভ রং—সোনালি, হালকা নীল, মেরুন। শুভ রত্ন—রক্ত প্রবাল, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—রিচার্ড বার্টন, কবি অলিভার গোল্ডস্মিথ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক প্রয়োজনে আপনাকে আজ কিছুটা নমনীয় হতে হবে। দূরের যাত্রা শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও আচরণে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
মকরের বন্ধুদের জন্য একটাই পরামর্শ—কর্মস্থলে মাথা গরম করা চলবে না। আজ আপনার বন্ধুভাগ্য বিশেষ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। হারিয়ে যাওয়া কোনো মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।