আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২৬ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও বৃহস্পতিবার। শুভ রং—লাল, হালকা সবুজ, আকাশি। শুভ রত্ন—রক্তপ্রবাল, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী মো. আবদুল হাই, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বিজ্ঞানী নিকোলাই ভারলভ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। পাওনা আদায় হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ভেঙে যাওয়া পেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ব্যাপারে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে আজ নতুন সূর্য উঁকি দিতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিকমনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা এড়িয়ে চলুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাবেন। দূরের যাত্রা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।