আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২৮ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—আকাশি, কালচে সবুজ, ম্যাজেন্টা। শুভ রত্ন—রুবি, গোল্ডেন টোপেজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি উইলিয়াম ব্লেক, কথাশিল্পী আলবার্তো মোরাভিয়া, অমল পালেকর। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: 
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির পরিসমাপ্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
রাজনীতিতে আপনার পরিচিতি বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকাশে আজ নতুন সূর্য উঁকি দিতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রা হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক সমস্যা সমাধানে আপনার উদ্যোগ সফল হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।