আপনার রাশিফল

আজ ৩০ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। শুভ রং—হলুদ, সোনালি, ধূসর। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, এমিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, কথাশিল্পী মার্ক টোয়েন, উইনস্টন চার্চিল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুক দেখুন, কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
প্রেমিক-প্রেমিকার মধ্যে দীর্ঘদিনের ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। নতুন ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষ আজ সক্রিয় থাকতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য দিনটি বিশেষ শুভ। সামাজিক কাজের জন্য প্রশংসিত হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে ঝুঁকি নেওয়া উচিত হবে না। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। আজ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। স্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। তুচ্ছ বিষয় নিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।