আপনার রাশিফল

আজ ৮ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। শুভ রং—নীল, হালকা সবুজ, সাদা। শুভ রত্ন—ওপাল, ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী ইমদাদুল হক মিলন, মুস্তাফা জামান আব্বাসী, অভিনেতা ধর্মেন্দ্র। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার সার্বিক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ক্ষেত্রে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পরিবারের কেউ আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। যানবাহন থেকে সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বৈদেশিক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন।