আপনার রাশিফল

আজ ৯ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—সোনালি, ধূসর, মেরুন। শুভ রত্ন—পীত পোখরাজ, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি জন মিল্টন, বেগম রোকেয়া, অভিনেতা কার্ক ডগলাস। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যানবাহন থেকে সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বৈদেশিক যোগাযোগ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগ ফিরে আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বৈদেশিক যোগাযোগ শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।