আপনার রাশিফল

২৫ ডিসেম্বর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। শুভ রং—নীল, হালকা সবুজ, মেরুন। শুভ রত্ন—ইন্দ্রনীলা, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—যিশুখ্রিষ্ট, মোহাম্মদ আলী জিন্নাহ্, সংগীত পরিচালক নওশাদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে আজ অপ্রত্যাশিত সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। যানবাহন থেকে সতর্ক থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রবাসী আত্মীয়ের মাধ্যমে উপকৃত হতে পারেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যা আপনার দাপ্তরিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।