আপনার রাশিফল
৭ জানুয়ারি। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। শুভ রং—সবুজ, আকাশি, সাদা। শুভ রত্ন—ক্যাটস আই, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—চিত্র পরিচালক তাহের চৌধুরী, চিত্রসাংবাদিক হিরেন দে, অভিনেত্রী রীনা রায়। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় করতে গিয়ে প্রেমের শুভসূচনা হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। প্রেমের ব্যাপারে আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ছাত্রছাত্রীদের কারও কারও পরীক্ষার ফলাফল প্রত্যাশার চেয়েও ভালো হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কেউ কেউ খণ্ডকালীন কাজের খোঁজ পাবেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অন্যের ওপর নির্ভর করা উচিত হবে না। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।