আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

৮ জানুয়ারি। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮। গুরুত্বপূর্ণ দিন শনিবার। শুভ রং—হালকা সবুজ, গাঢ় নীল, বাদামি। শুভ রত্ন—ইন্দ্রনীলা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—এলভিস প্রিসলি, লেখিকা আশাপূর্ণা দেবী, অভিনয়শিল্পী নুসরাত জাহান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের কোনো জিনিস উপহার দিন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। পাওনা আদায় হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পাওনা আদায় হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও কর্মস্থানের সম্ভাবনা আছে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।