আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৩ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—হালকা সবুজ, মেরুন, তামাটে। শুভ রত্ন—ইন্দ্রনীলা, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—চলচ্চিত্র ব্যক্তিত্ব শক্তিসামন্ত, গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যা, পণ্ডিত শিবকুমার শর্মা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হতে পারে। পাওনা আদায় হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলা কিংবা সাহিত্যের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষের কূটচাল ব্যর্থ হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে বকেয়া লেনদেনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। তুচ্ছ বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।