আপনার রাশিফল

আজ ১৭ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১৭। গুরুত্বপূর্ণ দিন শনিবার। শুভ রং—নীল, বেগুনি, ধূসর। শুভ রত্ন—ইন্দ্রনীলা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাংকলিন, চিত্র পরিচালক কামাল আমরোহী, মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ আকস্মিকভাবে হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কোনো গোপন শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হবে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।