আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৩০ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং: হালকা সবুজ, গোলাপি, মেরুন। শুভ রত্ন: ফিরোজা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট রুজভেল্ট, দাবারু বরিস স্পাসিক, অভিনেত্রী নাসরিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা না পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড এড়িয়ে চলুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। তীর্থভ্রমণ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পাবে। পাওনা আদায়ে তৎপর হোন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পেতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষার্থীদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে।