আপনার রাশিফল
আজ ২ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা সবুজ, আকাশি, মেরুন। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাহিত্যিক টমাস উলফ, জন আর্ভিং, মোহাম্মদ বরকত উল্লাহ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক যোগাযোগ শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।