আপনার রাশিফল

আজ ৬ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—হালকা সবুজ, রুপালি, মেরুন। শুভ রত্ন—পীত পোখরাজ, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—সম্রাট হুমায়ুন, চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো, নভোচারী ভ্যালোন্টিনা টেরেসকোভা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে নতুন বিনিয়োগের আশার সঞ্চার করবে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হয়ে যেতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে অন্যের গাফিলতির জন্য সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। কোনো গোপন শত্রুর মুখোশ খুলে পড়তে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।