আপনার রাশিফল

আজ ৭ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—নীল, সোনালি, মেরুন। শুভ রত্ন—চায়নিজ জেড, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনয়শিল্পী সুচরিতা, শওকত আকবর, গীতিকার এস এম হেদায়েত। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আজ আপনার অনুকূলে থাকবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। যাবতীয় কেনাকাটা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।