আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১১ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা সবুজ, মেজেন্টা, ধূসর। শুভ রত্ন—মুন স্টোন, শ্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা ফতেহ লোহানী, বাপ্পারাজ, রাজনীতিক হ্যারল্ড উইলসন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্মস্থলে অধস্তন ব্যক্তিদের নিয়ন্ত্রণে কুশলী হোন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সৃনজশীল কাজের স্বীকৃতি পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। আজ আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। কর্মস্থলে সুনাম বৃদ্ধি পেতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যবস্থা বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ। পাওনা আদায়ে কুশলী হোন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।