আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—সোনালি, হালকা নীল, বাদামি। শুভ রত্ন—হিরে, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন, অন্নদা শঙ্কর রায়, সাংবাদিক নাজিমুদ্দিন মানিক। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

আপনার রাশিফল
আপনার রাশিফল

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):  
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে):  
বৈদেশিক যোগাযোগ শুভ। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন।
মিথুন (২২ মে-২১ জুন):  
বেকারদের কেউ কেউ আজ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। পাওনা আদায় হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): 
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ। 

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): 

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। 

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):  

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। 

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):  

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য আজ সম্মাননা পেতে পারেন। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): 

বেকারদের কেউ কেউ আজ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। 

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): 

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):  

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):  

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): 

চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।