আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৬ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা লাল, আকাশি ও গোলাপি। শুভ রত্ন—ক্যাটস আই ও শ্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী জর্জ সিমন ওহম, রাজশেখর বসু ও নাজিম উদ্দিন মোস্তান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পেশাজীবীদের কারও কারও পসার বাড়তে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। মিডিয়াকর্মীদের কেউ কেউ চমকপ্রদ তথ্য পরিবেশন করে সাড়া ফেলতে সক্ষম হবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। যাবতীয় কোনাকাটা শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কর্মস্থলে পদস্থ কর্মকর্তাদের আনুকূল্য পাবেন। তীর্থভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষ পর্যন্ত আপনিই লাভবান হবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।